সারাদেশ

রংপুরে দালাল চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে রোগী ধরা দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালী থানার ধাপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর ধাপ হাজিপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫৪) একই এলাকার গোলাম মোস্তফার ছেলে সৈয়দ মুন্না (৫২) এরং ঠাকুরগাঁও জেলার বালিয়াটারী উপজেলার মেহেরদা পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে জমসেদ আলী (৪৮)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
পুলিশ জানায়, রংপুর মহানগরী এলাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রত্যেক দিন যেসব রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হন। তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

বুধবার দুপুরে কোতয়ালী থানাধীন ধাপ জেল রোডস্থ রংপুর মেডিকেল কলেজ ও সিটিস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রোগী ও তাদের স্বজনদের সাথে মারমুখি আচরণ করার সময় ০৩ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

আরপিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরপিএমপি কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা