সারাদেশ

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : অনলাইন নিউজ পোর্টাল ‘সান নিউজ’ এর নোয়াখালীর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার ঘটনায় বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদসহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি প্রেসক্লাব। এতে সংহতি জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা রোবার স্কাউট কমিশনার ও প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আবছার, রাঙামাটি প্রেস ক্লাবের সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সাংবাদিক শান্তিময় চাকমা, আলোকিত রাঙামাটি অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশ জাবেদ নূর ও ৭১টিভির জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন, রাঙামাটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী।এছাড়াও রাঙামাটি প্রেসক্লাবের সকল সদস্য নির্বিশেষে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডে সারা দেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও শঙ্কিত। ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। অবিলম্বে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে তাদের ফাঁসি দিতে হবে। সাংবাদিকরা সব সময় সত্য প্রকাশে নির্ভীক। কিন্তু তারা আজ সম্পূর্ণ নিরাপত্তাহীন। সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে ইন্ডিপেন্ডেট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিনের বাসভবনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন বক্তারা।


সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা