সারাদেশ

ভূমি অফিসের পুকুরে অবৈধ ড্রেজার, ভরাট চলছে অন্যের জমি

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): সরকারি নিয়মে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলনের মাধ্যমে পুকুর খনন নিষিদ্ধ থাকলেও খোদ সরকারি অফিসের মধ্যে অবস্থিত পুকুর খনন চলছে অবৈধ ড্রেজারের সাহায্যে। ঘটনাস্থল ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ‘ক’ ভূমি অফিসে অবস্থিত একটি পুকুর ড্রেজারের সাহায্যে দুই সপ্তাহ যাবত পুনঃখননের কাজ চলছে। শুষ্ক মৌসুমে পানি না থাকার অজুহাতে পুকুরটি অবৈধ ড্রেজারের সাহায্যে খনন করানো হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন যেখানে সরকারি নিয়মে নিষিদ্ধ, সেখানে খোদ ভূমি অফিসের পুকুরের মধ্যে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন প্রচলিত নিয়মের চরম উপেক্ষা। ড্রেজার মালিক পুকুর খননের বিনিময়ে উত্তোলিত বালু নিজের ইচ্ছেমতো বিক্রির সুযোগ পাবে।

সেই সুবাদে ড্রেজার মালিক পার্শ্ববর্তী বিভিন্ন নিচু এলাকা প্রতি ফুট ৪ টাকা দরে ওই পুকুর থেকে উত্তোলিত বালু দিয়ে ভরাট করছেন। স্থানীয় ব্যবসায়ী সুভাষ সাহার বাড়ির পেছনের ফলদ বাগানের একটি নিম্নাঞ্চল সাত দিন যাবত ৩৫ হাজার ফুট বালু দিয়ে ভরাট করা হয়েছে।

বর্তমানে পার্শ্ববর্তী গণেশ সাহার নিচু এলাকা বালু দিয়ে ভরাটের কাজ চলছে। ওই পুকুর থেকে ১৫/২০ গজ দূরত্বে সাতৈর ইউনিয়ন ক এবং খ ভূমি অফিসের কার্যালয়। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে যেকোন সময় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা।

এ ব্যাপারে ড্রেজার মালিক আকরাম হোসেন বলেন, বোয়ালমারীর এসিল্যান্ড স্যার আমাকে পুকুর খননের দায়িত্ব দিয়েছেন। পুকুর খননের জন্য ভূমি অফিস আমাকে কোন টাকা দেবে না, আমি বালু বিক্রি করে যা আয় করতে পারি। তাই প্রতি ফুট বালু ৪টাকা দরে বিক্রি করছি।

সাতৈর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ক) শেখ ফরিদ বলেন, গত ১৫ বছর যাবত শুকনো মৌসুমে পুকুর শুকিয়ে যায় তাই খনন করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুকুর খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে কোন নির্দেশনা আসেনি, কোন বরাদ্দও আসেনি।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, পুকুরটি পতিত পড়ে আছে। কোন রাজস্ব আয় করতে পারছি না। তাই খনন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাটি বিক্রির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিভিন্ন জনের জায়গা ভরাট করার কথা না, আমাদের ভূমি অফিসের নিচু এলাকা ভরাট করার কথা।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা