সারাদেশ

আধুনিকতা নেই ঝালকাঠি কেন্দ্রীয় বাস টার্মিনালে

নিজস্ব প্রতিবেদক (ঝালকাঠি): ৩২ বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠি কেন্দ্রীয় বাস টার্মিনালে। জরাজীর্ণ এ বাসস্ট্যান্ডটি এখন সাধারণ যাত্রী, বাস শ্রমিক ও মালিকদের দুর্ভোগের কারণ। টার্মিনাল চত্বরে সৃষ্ট খানাখন্দে বর্ষা মৌসুমে এখানে পানি জমে থাকে। তাই কাদা-পানিতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

বাসস্ট্যান্ডে বিশ্রামাগার না থাকায় যাত্রীদের রোদ বৃষ্টি মাথায় নিয়ে যত্রতত্র দাঁড়িয়ে থাকতে হয়। পৌরসভার নির্মিত শৌচাগার থাকলেও সামনে পরিবহন কাউন্টার থাকায় দেখা যায় না। এতে যাত্রীসহ এলাকাবাসীর যত্রতত্র মল-মূত্র ত্যাগ করায় টার্মিনাল এলাকার পরিবেশ দুর্গন্ধময় হয়ে উঠেছে। জেলা শহরের একমাত্র বাসস্ট্যান্ডটির কেন দৈনদশা সে প্রশ্ন জেলাবাসীর। তবে পৌর কর্তৃপক্ষ বলেছেন টার্মিনালটি আধুনিকায়নের জন্য প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। ঝালকাঠি এস এম রেজাউল করিমের পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন।

১৯৮৮ সালে ১ একর জায়গায় শহরের কৃষ্ণকাঠি এলাকায় ঝালকাঠি কেন্দ্রীয় বাস টার্মিনালটি স্থাপন করা হয়। এরপর এটিকে আধুনিকায়নের আর কোন উদ্যোগ নেয়া হয়নি। বর্তমানে ঝালকাঠি থেকে আট রুটে ১১০টি বাস চলাচল করছে। এছাড়াও ঝালকাঠি থেকে চট্টগ্রাম, রাজশাহী, বরগুনা, পাথরঘাটাসহ দূর পাল্লার বাস চলাচল করছে ঝালকাঠি হয়ে। ওই সময়ে নির্মিত বাস মালিক সমিতির জরাজীর্ণ ভবনটি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

মালিক সমিতির নিজস্ব অর্থায়নে এটি সংস্কার করে ঝুঁকি নিয়ে এখানে সার্বিক কার্যক্রম চালাতে হচ্ছে। গত বছর ভবনটির প্লাস্টার খসে মালিক সমিতির সহ-সভাপতি আহত হন। পাশেই শ্রমিক ইউনিয়ন অফিসের টয়লেট বাথরুম ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে অনেক আগেই। এছাড়া টার্মিনালটি নির্মাণের পর থেকেই অরক্ষিত। এর চারপাশে নেই কোন বাউন্ডারি দেয়ার বা কাঁটাতারের সীমানা। ফলে প্রায় দিনই রাতে এখানে থাকা গাড়ী থেকে ডিজেল, গিয়ার ওয়েল, টায়ার, অতিরিক্ত টায়ারের রিং চুরি করে নিয়ে যায়। যার খেসারত দিতে হয় শ্রমিকদের। পৗরসভার নির্মিত শৌচাগারটির সামনে পরিবহনের কাউন্টার করায় তা আড়ালে পড়ে গেছে। তাই এটি কেউ ব্যবহার করতে পারছে না।

টার্মিনাল আধুনিকায়নের বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ জানান, অনেক আগেই টার্মিনালটি আধুনিকায়নের জন্য একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

সান নিউজ/এসএমআরকে/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা