সারাদেশ

বোয়ালমারীতে চেয়ারম্যানের উপস্থিতিতেই অর্ধশতাধিক বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে পরমেশ্বর্দী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুলের নির্দেশে প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা গ্রামে এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানা যায়, গ্রামটিতে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার এবং ৫নং পরমেশ্বর্দী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. সাঈদ শেখের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

সম্প্রতি রবি-ফসল কলাই চুরি নিয়ে ফের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। যার জের ধরে রোববার সকাল ৮টার দিকে ইউনিয়নটির চেয়ারম্যান নুরুল আলম মিনা ও সাঈদ শেখ গ্রামটিতে উপস্থিত থেকে প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহমান বাশারের অনুসারীদের উপর অতর্কিতে হামলার নির্দেশ দেন।

এ সময় হাবিবুর রহমান মিয়া (হবি ফকির) ও সৈয়দ ওমর আলীর লোকজন সাঈদ শেখের অনুসারীদের সাথে যোগ দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। অতর্কিত এ হামলায় বাড়িঘর ছেড়ে প্রাণভয়ে পালিয়ে যায় বাসিন্দারা। এ সময় দামি আসবাবপত্র, স্বর্ণালংকার, বিভিন্ন রবি ফসল, গবাদি পশু লুটপাট করে নিয়ে যায় চেয়ারম্যান মুকুল মিনার অনুসারীরা।

এ সময় অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়। দুর্বৃত্তরা অন্তত ২০টি বাড়ির বৈদ্যুতিক মিটার, ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ ভাংচুর করে এবং নলকূপ খুলে নিয়ে যায়। সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

জয়পাশা গ্রামের নান্নু মোল্যার স্ত্রী খাদিজা বেগম (৫৫) বলেন, চেয়ারম্যান মুকুল মিনা হামলাকারীদের দশ মিনিটের মধ্যে ভাংচুর শেষ করে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর হামলাকারীরা ভাংচুর চালায়।

এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুর রহমান বাশার বলেন, ঘটনা আঁচ করতে পেরে রোববার ভোর ৪টার দিকে বোয়ালমারী থানা ইনচার্জ, পার্শ্ববর্তী ডহরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এবং ট্রিপল থ্রিতে ফোন দিয়ে বিষয়টি জানানোর পরেও প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করব না।

অভিযুক্ত চেয়ারম্যান নুরুল আলম মিনা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, আমি হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমার নির্দেশে হামলা হয়েছে-এ অভিযোগ সত্য নয়। প্রতিপক্ষ একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর লোকজন এ ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, সৈয়দ আবদুর রহমান আগে আমাকে ফোন দেননি। যখন সংঘর্ষ ঘটে তখন আমাকে ফোন দেন। আমি সাথে সাথেই পুলিশ ফোর্স পাঠাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা