সারাদেশ

শেরপুরে অবৈধ পলিথিন জব্দ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরে র‌্যাব-১৪ ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে ৬৭৭ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং এরশাদ আলী না‌মে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শ‌নিবার (২০ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় শেরপুর শহরের নয়ানিবাজারে ওই অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবা‌দের ভিত্তিতে শহরের নয়ানি বাজার সোহান স্টোরে সন্ধ্যায় যৌথ অভিযান চালায় র‌্যাব ও পরিবেশ অধিদফতর। এসময় অবৈধ ৬শ ৭৭ কেজি পলিথিন জব্দ করে এবং এরশাদ ও প্রদীপ নামে দুইজনকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এ‌দি‌কে জ‌রিমানার পর আটককৃত‌দের ছে‌ড়ে দেওয়া হয়। পরিবেশ অধিদফতরের তথ্যমতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং ২০১০) এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে।

অভিযানে শেরপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রাসেল নোমান, পরিদর্শক নয়ন কুমার রায়, র‌্যাব-১৪ এর অধিনায়ক সবুজ রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সান নিউজ/মুরাদ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা