সারাদেশ

হাতিয়ায় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দুর্ঘম জাগলার চর থেকে অস্ত্রসহ আন্তজেলা জলদস্যু বাহিনী দুর্ধর্ষ দিদার বাহিনীর প্রধান দিদারসহ ৭ জলসদস্যকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার ( ২০ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। কোস্টগার্ড জানায়, আটক জলদস্যুরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার উত্তর আন্ডারচর (বাংলা বাজার) গ্রামের মৃত শফি উল্লাহর ছেলে মাইন উদ্দিন (৩৮) ও বেলাল নগর গ্রামের আবুল মালেকের ছেলে মাসুদ হোসেন (২১), বেগমগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের আবুল গোফরানের ছেলে আকবর (২২), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টুমচর গ্রামের হরি কুমারের ছেলে হরিকমল (৩৫) ও চর আফজাল গ্রামের আবুল কালামের ছেলে দিদার (২৪), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শামসুল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৩) ও খুলনার মোড়লগঞ্জ উপজেলার হোগলপতি গ্রামের নজরুলের ছেলে বাবু(২১)। কোস্টগার্ড এ সময় দস্যুদের দখলে থাকা দুইটি পাইপগান, এক রাউন্ড তাজা গুলি ও চারটি রামদা উদ্ধার করে।

কোস্টগার্ড আরও জানায়, দিদার বাহিনী ইতিপূর্বে হাতিয়ার বাংলাবাজার এলাকার ২ জেলেকে অপহরণের পর তাদের থেকে মুক্তিপণ আদায় করে। কোস্টগার্ড আটক জলদস্যুদের কাছ থেকে ওই মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন সেট উদ্ধার করে জেলেদের ফিরিয়ে দেয়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া জানান, আটক ৭ জলদস্যুকে শনিবার রাতে হাতিয়া থানায় সোপর্দ করে কোস্টগার্ড তাদের বিরুদ্ধে মামলা করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা