সারাদেশ

কাদের মির্জাকে বিকালে অব্যাহতি রাতে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে নোয়াখালী জেলা কমিটি দল থেকে অহ্যাহতি দিয়ে কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ পাঠালেও রাতে তা প্রত্যাহার করা হয়েছে।

শনিবার ( ২০ ফেব্রুয়ারি) নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এবং যেহেতু বিষয়টি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে বিবেচনাধীন, তাই এ সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বিকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য সুপারিশসহ একটি চিঠি কেন্দ্রে পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খাইরুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিগত কয়েক সপ্তাহ থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে গুরুতরভাবে আহত করা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ও জেলা আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে মিথ্যা, অশালীন বক্তব্য ও আপত্তিকর উক্তি করে চলেছেন।

চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন সভা-সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সংগঠনবিরোধী অশোভনীয় মন্তব্য ও নেতা-কর্মীদের হুমকি প্রদান করার অভিযোগে আবদুল কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বসুরহাট পৌর নির্বাচনের প্রচারণায় জেলা আওয়ামী লীগের নেতাদেরসহ বেশকিছু ইস্যুতে একের পর এক সমালোচনা করে আলোচনায় আসেন আবদুল কাদের মির্জা। তার সেই রাজনৈতিক বক্তব্যের বেশির ভাগই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে হওয়ায় নোয়াখালীসহ সারা দেশে বিষয়টি নিয়ে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা