সারাদেশ

অযত্ন-অবহেলায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : অযত্ন-অবহেলায় পড়ে আছে কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি বিজড়িত বাড়িটি। পাশাপাশি এ মহান ভাষা সৈনিকের স্মৃতি রক্ষায় নেই কোন উদ্যোগ। এতে ভাষা সংগ্রামের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম।

ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৪৮ সালের ২৫শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব তুলেছিলেন তিনি। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।

১৯৭১ সালের ২৯শে মার্চ গভীর রাতে ধর্মসাগরের পশ্চিমপাড়ের বাড়ি থেকে তাকে ও তার ছোট ছেলেকে তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। কুমিল্লা ক্যান্টনমেন্টে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হলেও তাদের মরদেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি।

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এখন আর বসবাস করেন না তার কোনও স্বজন। দেখভালকারী সুধন মিয়া মারা গেছেন কয়েক বছর আগে। দুটি কক্ষে বসবাস করেন তার পরিবারের সদস্যরা। তারা বলেন, আমরা এতো বছর থেকে থাকছি কোন কিছুই পাইনি। বাড়িটি জঙ্গলে পরিণত হয়েছে।

সীমানাপ্রাচীর না থাকায় বাড়িটি পরিণত হয়েছে ভাগাড়ে। এমন অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী।

২০১০ সালে বাড়ি পরিদর্শনে গিয়ে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেছিলেন, ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি জাদুঘর করা হবে। কিন্তু ১০ বছরেও হয়নি সে জাদুঘর। তবে, সিটি মেয়র বলছেন, এই ভাষা সৈনিকের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেয়া হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বাড়িটি উনার ব্যক্তিগত সম্পত্তি। এখন সরকার যদি এটিকে সংরক্ষণ করতে চায় তাহলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দিলে আমরাও আমাদের মত করে সংরক্ষণ করবো।

শিগগিরই বাস্তবায়িত হবে এই উদ্যোগ, তৈরি হবে ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি জাদুঘর এমন প্রত্যাশা স্থানীয়দের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা