সারাদেশ

শহীদ মিনার থেকে ককটেল-ছুরিসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তিনটি তাজা ককটেল ও ছুরিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহারুল ইসলাম ও একই উপজেলার বার টিকরি গ্রামের মিলন মিয়া।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আফজাল হোসেন বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ। এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসেছিলেন আটককৃত সাহারুল ও মিলন। তারা দুজন পকেট থেকে ককটেল বের করার সময় বিষয়টি নজরে পড়ে পুলিশের। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি লম্বা ছুরি পাওয়া যায়।

ওসি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজন শহীদ মিনারে উপস্থিত মানুষদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা