সারাদেশ

ভোলায় নার্সিং শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : "দাবি মোদের একটাই কারিগরি মুক্ত নার্সিং চাই" এই স্লোগানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা শিক্ষার্থীদের নার্সিং লাইসেন্স প্রদানের বিরোধিতাসহ ৩ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা সদর হাসপাতালে সামনে কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করে পেসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স বানানোর সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি আয়শা আক্তার চৌধুরী, সহ-সভাপতি পূজা রানী,সদস্য সচিব উম্মে হান্না, শিক্ষার্থী শিরিনা বেগম, আফসানা ইতি, মার্জিয়া প্রমূখ।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মাত্র ৬ থেকে ১২ মাস মেয়াদী কমপ্রেহেন্সিভ কোর্স করা শিক্ষার্থীদের নার্সিং লাইসেন্স প্রদান করা হলে চিকিৎসা ব্যবস্থা হুমকীর সম্মুখীন হবে। ৫ ফেব্রুয়ারিতে নার্সিং এর পরীক্ষা ছিল কিন্তু তা বাতিল করা হয়েছে। যে যার বোর্ড থেকে পরীক্ষা দিবে আমরা আমাদের বোর্ডের পরীক্ষা দিব।

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নেয়া হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে। অনতিবিলম্বে সিদ্ধান্ত বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা। মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এর সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়ে ৩ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ করেন

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা