সারাদেশ

লকডাউন বরিশাল

বরিশাল প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশালকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক গণ-বিজ্ঞপ্তিতে জেলায় প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ও গণ-জমায়েত রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। বাইরে থেকেও কেউ বরিশালে আসতে পারবে না। তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানি-রফতানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তি এবং জরুরি সেবাগুলো এই আদেশের আওতামুক্ত থাকবে।'

এই গণ বিজ্ঞপ্তির অনুলিপি স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে।

এদিকে, জেলা প্রশাসনের এই নির্দেশের পর বরিশালে প্রবেশ ও ত্যাগের ওপর আরও কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ট্রাফিক বিভাগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা