সারাদেশ

বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে মাদক মামলায় রফিকুল ইসলাম মনির (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

তবে একই মামলার আসামি সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর স্ত্রী ইসরাত জাহানের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মুহাম্মদ মাহবুব আলম এই আদেশ দিয়েছেন। এসময় সাজা ও খালাসপ্রাপ্ত উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম মনির বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকাধীন ঈদগাহ মসজিদ সংলগ্নের বাসিন্দা মৃত কালু সিকদারের ছেলে। রায় ঘোষণার পরে তাকে আদালত থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম মামলার নথির বরাত দিয়ে জানান, ‘২০১০ সালের ২২ জুন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম নবগ্রাম রোডে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম মনিরের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় তার বসতবাড়িতে শয়ন কক্ষে বক্স খাটের পাটাতনের নিচে ৩টি প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে ৩১০ বোতাল ফেন্সিডিল উদ্ধার করেন তারা। এই ঘটনায় ২৩ জুন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আজাহার আলী মিয়া বাদী হয়ে রফিকুল ইসলাম মনির ও তার স্ত্রী ইসরাত জাহানকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী একই বছরের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আজাহার আলী মিয়া। মামলায় ৮ জনের মধ্যে ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দিয়েছেন।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা