সারাদেশ

বয়স্ক ভাতা তুলতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা শহরের ব্রিজরোড নামক স্থানে সড়ক পারাপারের সময় অটোবাইকের ধাক্কায় নুরুল ইসলাম নামে (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের মৃত চেংটু মিয়ার ছেলে।

নিহত নুরুল ইসলামের ছেলে সাইদুর বলেন, আমার আব্বা সকাল ১১টার দিকে বয়স্ক ভাতা উত্তোলন করতে বাড়ি থেকে বের হয়ে আসেন। পথে ব্রিজরোড নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে রংপুরে পাঠানোর আগেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা