সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৩

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত ১৩ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নগরীর রুপাতলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শিক্ষার্থীরা জানান, গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী সজল ও ফারজানা রূপাতলী বাসস্ট্যান্ডে বিআরটিসির কাউন্টারে যান। সেখানে কাউন্টার কর্মচারী রফিকের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক সজলকে ছুরিকাঘাত করে। লাঞ্ছিত করা হয় ফারজানাকেও।

এ খবর শুনে রূপাতলী এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাস কাউন্টার কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সনা নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা