সারাদেশ

কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের বেনীরাস উৎসব

স্বপন দেব, মৌলভীবাজার : সনাাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিনে মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা উদযাপন করা হয়। তবে এ উপলক্ষে মাধবপুরের শিববাজারে মনিপুরী সম্প্রদায়ের বেনীরাস করেন ভক্তরা। করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। মণিপুরীদের দৈনন্দিন জীবনের অনেকটা জায়গা দখল করে আছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। আদিকাল থেকেই মনিপুরীরা মহা-রাসলীলা করেন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে।

মঙ্গলবার দুপুর থেকে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারে হরিকুমার সিংহ ব্যক্তিগত উদ্যোগে সরস্বতীর পূজা উদযাপন উপলক্ষে বেনীরাসের আয়োজন করেন। বেনীরাসটি চলে রাত পর্যন্ত।

এদিকে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হবে সরস্বতী পূজা।

সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা