সারাদেশ

মাদক সরবরাহ না করায় নাজু মিয়াকে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : অগ্রিম টাকা নিয়ে মাদক সরবরাহ করতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাজু মিয়া নামের মাদক ব্যবসায়ীকে হত্যা করেছেন রাসেল মিয়া নামের আরেক মাদক ব্যবসায়ী।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে বেরিয়ে এসেছে এমন তথ্য। এ ঘটনায় রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পিবিআই। রাসেল আখাউড়া উপজেলার নয়ামুড়ার মুসলিম মিয়ার ছেলে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৪ জুলাই দুপুরে আখাউড়ায় ভারতীয় সীমান্ত সংলগ্ন জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে শনাক্তে জানায়, মরদেহটি আবুল হোসেনের ছেলে নাজু মিয়ার।

আখাউড়া থানায় প্রথমে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর নিহত নাজুর বাবা আবুল হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ব্রাহ্মণবাড়িয়ার পিবিআইকে মামলাটি তদন্তের আদেশ দেন।

পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সার্বিক তদারকিতে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মামলাটি তদন্ত শুরু করেন। তদন্ত শেষে দীর্ঘ আট মাস পর নিবিড় তদন্তে বের হয়ে আসে আলোচ্য নাজু মিয়া হত্যাকাণ্ডের মূল রহস্য। এই ঘটনায় গ্রেফতার করা হয় রাসেল মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে।

জিজ্ঞাসাবাদে রাসেল জানান, নাজু মিয়াকে ভারতীয় সীমান্ত থেকে মাদক ক্রয় ও পরিবহনের কাজে ব্যবহার করতেন রাসেল মিয়াসহ স্থানীয় একটি মাদক চোরাচালান চক্র। ঘটনার কিছু দিন পূর্বে নিহত নাজু মিয়া অগ্রিম টাকা নিয়ে মাদক সরবরাহ করেননি। তাই মাদক চোরাচালানের তথ্য পুলিশের কাছে ফাঁস করে দিতে পারে এ সন্দেহে রাসেল মিয়া ও তার সহযোগীরা নাজু মিয়াকে ভারতীয় সীমান্ত সংলগ্ন জলাভূমিতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। এরপর নাজুর মরদেহ ফেলে দিয়ে তার মোবাইলটি সঙ্গে নিয়ে যান তারা। এরপর কিছুদিন এলাকা ছেড়ে আত্মগোপনে থাকেন রাসেল।

মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১৩ ফেব্রুয়ারি সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে আকস্মিক অভিযান পরিচালনার মাধ্যমে নাজু মিয়ার ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করে এবং সেটের ব্যবহারকারী রাসেল মিয়াকে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাসেল মিয়া ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ঘটনায় জড়িত অন্যদের নাম প্রকাশ করেন।

পিবিআইয়ের কাছে তদন্তাধীন মামলাটি পরবর্তীতে আদালতে আবেদনের মাধ্যমে জিআর মামলায় রূপান্তরিত হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া গতকাল রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহত নাজুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তারা একই সঙ্গে মাদক ব্যবসা করতেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা