সারাদেশ

যুবলীগ নেতার কব্জি কর্তনের প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ৪নং টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হোসাইন শেখকে রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে ডান হাতের কব্জি কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের আয়োজনে রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা পৌরসভার চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেদ মোশাররফ রঞ্জু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম ও এস এম জানে আলম জনি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন পিকুল, রানা হামিদ, সদর ইউপি সদস্য রবিউল ইসলাম, গোপালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, বানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া প্রমুখ।

এসময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, আলফাডাঙ্গা উপজেলাতে এমন মর্মান্তিক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।

মানববন্ধন শেষে উপস্থিত সকলে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করেন।

প্রসঙ্গত, হোসাইন শেখ গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় বাজার থেকে তার নিজ বাড়ি বড়ভাগ গ্রামে ফিরছিল। বাড়ির নিকটে আসলে পূর্বপরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা ১০-১২ জনের একটি দুর্বৃত্তের দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আহত হোসাইন শেখ বর্তমান রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা