সারাদেশ

নৌকার ভোট প্রকাশ্যে, বাকি সব গোপনে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ইভিএমে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে দেখা গেছে। তবে কাউন্সিলর প্রার্থীদের ভোট গোপন কক্ষে দিচ্ছেন ভোটাররা।

এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আখাউড়া সরেজমিনে ২ টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বুথে চলছে আওয়ামী লীগের মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোটগ্রহণ। ভোটাররা আঙুলের ছাপে নিজেদের পরিচয় সনাক্তের পর গোপন কক্ষে ভোট প্রদানের আগে প্রকাশ্যে ইভিএমে নৌকা প্রতীকে ভোট নিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টরা। তারপর গোপন কক্ষে কাউন্সিলর প্রার্থীদের ভোট দিতে হচ্ছে।

এই বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, ভোটের পরিবেশ খুবই খারাপ। সুষ্ঠু নির্বাচনের কোনো আশা নেই। আমার এজেন্টদের কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তাকজিল খলিফার ভাই দানিছ খলিফা। আমার সব এজেন্ট ভয়ে কেন্দ্র ছেড়ে চলে গেছে।

বিএনপির মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু বলেন, আমার কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। নৌকা প্রতীকে প্রকাশ্যে সব ভোট নিয়ে নিচ্ছে। প্রশাসনকে বলার পরও আমাদের কথা শুনছে না।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহুরুল আলম বলেন, প্রকাশ্যে ভোট দেয়ার কোনো অভিযোগ নেই। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই হচ্ছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা