সারাদেশ

মিরকাদিম পৌর নির্বাচন: ১৭ কেন্দ্র ১০৪ বুথে ইভিএম ভোট 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা ইভিএম এ নির্বাচন। ছোট খাটো কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই এগুচ্ছে এ নির্বাচন। আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই প্রথম মিরকাদিম পৌরসভায় ইভিএম ভোট।

মিরকাদিম পৌরসভা নির্বাচনে ৩৭ হাজার ৬৫৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ১৯০ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৪৬৬ জন। এ পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭ টি।

এর মধ্যে ১ নং ওয়ার্ডের গোয়ালঘূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা হলো ২ হাজার ৯৮৬ টি, মুন্সীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৪১ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২৭ টি।

২ নং ওয়ার্ডে ২ টি কেন্দ্র। এখানে ৪ হাজার ৭২৭ ভোটার৷ এখানকার কেন্দ্র হল রিকাবীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২ য় ও তৃতীয়তলা এবং রিকাবীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের নিচতলা।

৩ নং ওয়ার্ডে রয়েছে ৩ হাজার ৮৭৭ জন ভোটার। এখানকার কেন্দ্র দুটি হলো নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোটার সংখ্যা ১ হাজার ৮৩৬ ভোট। আর এসো স্বপ্নগড়ি শিশুতোষ শিক্ষালয় কেন্দ্র রামগোপালপুর ভোটার সংখ্যা হলো ২ হাজার ৪১ জন।

৪ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৩৯ টি৷ কেন্দ্র হলো রিকাবীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের নিচতলা, পুকুর পাড় দক্ষিণ পাশ এখানে ২ হাজার ২৩৭ টি ভোট ও রিকাবীবাজার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংগর কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ২০২ ভোট।

৫ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হলো ৪ হাজার ২২০ টি। এর মধ্যে রিকাবীবাজার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯১ টি এবং রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ১ ম ও দ্বিতীয় তলায় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১২৯ টি।

৬ নং ওয়ার্ডে মোট ভোটার হলো ৩ হাজার ৪৭ টি। এখানেও কেন্দ্র ২ টি। যথা- রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ৩ য় তলা কেন্দ্র। এখানে ১ হাজার ৪৯৫ টা, রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন কেন্দ্রে ১ হাজার ৫৫২ ভোট।

৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ২৯০ টি। কেন্দ্র হলো- কাগজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোট সংখ্যা ২ হাজার ৩৯১ টি এবং দক্ষিণ নগরকসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮৯৯ জন ভোটার৷

৮ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৭২ টি৷ মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়, এনায়েতনগর কেন্দ্রে ভোটার সংখ্যা হলো ১ হাজার ৮৭১ ও এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৮০১ ভোট।

৯ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৫৭ টি। কেন্দ্র সুধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।এখানে কিল্লাপাড়া, তিলারদি,নগরকসবা (মুসলমান) ও সুধারচর এলাকার ভোটারগণ ভোট দিবেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা