সারাদেশ

কুমিল্লা-সিলেট মহাসড়কে যুবকের লাশ  

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সিলেট-কুমিল্লা মহাসড়কের পাশ থেকে শান্ত চৌধুরী (৩৩) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রামরাইল ইউনিয়নের রামরাইল বাজারের সামনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহত শান্ত চৌধুরী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের মধ্যপাড়ার আব্দুর রউফ চৌধুরীর ছেলে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখে ওইখান থেকে আতিক নামের এক যুবক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে স্থানীরা ও পুলিশ গিয়ে লাশ শনাক্ত করেন। হাইওয়ে পুলিশ শান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

নিহতের চাচাতো বোন মাহমুদা জানান, আজকে সন্ধ্যার দিকে শান্ত হাতে লাইট নিয়ে বাসা থেকে বের হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি শান্তকে। এখন জানতে পারি শান্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

তবে প্রত্যক্ষদর্শী আতিক তিয়াস বলেন, এ স্থানে প্রায়ই ছিনতাই হয়। তার ধারণা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী অথবা কারো কবলে পড়ে এ যুবক খুন হন। এটা সড়ক দুর্ঘটনা হতে পারে না৷ কেউ হত্যাও করতে পারেন।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, শান্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনোও পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা