সারাদেশ

শেরপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত আজিম উদ্দিন (অজি) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক গৃহিণী আহত হয়েছেন।

ঘটনার সাথে জড়িত মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম ও ইসমাইলের স্ত্রী শিখা বেগম নামে ২ গৃহিণীকে আটক করেছে নকলা থানার পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিক উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন (অজি)’র বাড়ির আঙ্গীনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া অহত হন আফরোজা আক্তার নামে আরও এক নারী।

পুলিশ জানায়, এ বিষয়ে জড়িতদের মধ্যে ২ জন নারীকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার এসআই রাজীম কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

সান নিউজ/এসএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

তিন লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ...

ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না, ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার তার...

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হল মাসুদ উদ্দিন চৌধুরীকে

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত সেনা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা