সারাদেশ

চুয়াডাঙ্গার দুই পৌরসভায় ভোট রোববার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শেষ হয়েছে।

নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে জেলা নির্বাচন অফিস, আলমডাঙ্গা ও জীবননগর পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। শেষ দিনে প্রার্থীরা মাঠে ছিলেন সরব।

পৌর নির্বাচনের বিধি অনুযায়ী, কোনও নির্বাচনী এলাকার ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, নির্বাচনী এলাকায় কোনও জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনও মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে অংশ নিতে পারবেন না। ওই সময়ে কোনও আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবে না।

ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্বরত কোনও ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কোনও অস্ত্র বা শক্তি ও প্রদর্শন বা ব্যবহার করতে পারবে না কেউ। কেউ এ আইন ভঙ্গ করলে ন্যূনতম ৬ মাস ও অনধিক ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

পৌরসভা নির্বাচনের আইন অনুযায়ী ভোট গ্রহণের আগের দিন দিবাগত রাত ১২টা থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা গণবিজ্ঞপ্তি আকারে জারি করা হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও আলমডাঙ্গা পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার তারেক আহমেমদ জানান, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জীবননগর পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী, ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৫৪ জন সাধারণ কাউন্সিলরসহ মোট ৬৬ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। এই পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শাজাহান ও ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী খোকন মিয়া মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র হাসান কাদির গনু মিয়া, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মীর মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী।

নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী, ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সাধারণ কাউন্সিলরসহ মোট ৫১ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। আলমডাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৩ হাজার ৫৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৫৮১ জন। আগামীকাল ১৪ ফেব্রæয়ারি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/সনজিত/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা