সারাদেশ

গাইবান্ধায় আবারও ট্রাক্টরে পিষ্ট হলো কিশোর

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় আবারো প্রাণঘাতী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অকালেই ঝরে গেল জাহিদ নামে ১৩ বছরের এক কিশোরের প্রাণ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে গাইবান্ধা শহরতলীর ইন্দ্রার পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক্টর ও ড্রাইভার মাসুমকে আটক করে এবং ট্রাক্টরটিতে আগুন জ্বালিয়ে দিতে উদ্যত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে জনগণ আসামি মাসুমকে পুলিশের হাতে তুলে দেয়।

নিহত জাহিদ পূর্ব রাধাকৃষ্ণপুর গ্রামের ফার্ণিচার ব্যবসায়ি নুরুজ্জামান মিয়ার ছেলে। আসামি মাসুম তিরমহুনী এলাকার কোরবান আলীর ছেলে। আসল বাড়ি তাদের বগুড়া। প্রায় ১০ বছর থেকে গাইবান্ধায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার তিরমহুনী এলাকা থেকে রাধাকৃষ্ণপুরের দিকে যাচ্ছিল। পথে ইন্দ্রারপাড় নামক স্থানে মাটিবাহী ট্রাক্টরটি রাস্তা পাড় হওয়ার সময় জাহিদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। এসময় আটক ট্রাক্টর থেকে গাঁজা, গাঁজা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেনি।


সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা