সারাদেশ

টোব্যাকো কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে জাপান টোব্যাকোর তামাক পণ্যের প্রচার ও পুরষ্কার সামগ্রী বহন এবং সংরক্ষণ করার অপরাধে মালামাল জব্দ এবং ডিপো ইনর্চাজকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের তথ্য ও আবেদনের ভিত্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মেহেরপুর ডিপোতে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টরের তথ্যের ভিত্তিতে আমরা জাপান টোব্যাকোর ডিপোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। জিজ্ঞাসাবাদে জানাযায় টোব্যাকো কোম্পানির এক স্টাফের বাড়িতে গোডাউন হিসেবে ব্যবহার করে প্রচারণা ও পুরষ্কার সামগ্রী রাখা হয়েছে। গোডাউন থেকে বিপুল পরিমান প্রচার সামগ্রী ও পুরষ্কারের মালামাল জব্দ করা হয়েছে এবং তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে ডিপো ইনর্চাজকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন, পুলিশ সদস্য ও স্থানীয় গন্যমান্য লোকজন।


সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা