সারাদেশ

মডেলিংয়ের প্রলোভনে প্রতারণা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: নিশি (ছদ্মনাম) থাকেন ঢাকায়। তিনি ফটোসেশন ও মডেলিংয়ের কাজ করেন। ফেসবুক আইডির মাধ্যমে ২০১৮ সালে চট্টগ্রামের আনোয়ার ইসলাম সানির সাথে তার পরিচয়।

পরিচয়ের সুবাদে আনোয়ার ইসলাম সানি নিশিকে জানায়, চট্টগ্রামে ফটোসেশনের কাজ আছে। ভালো মুনাফা হবে। এরপর গত ৩০ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামে এসে রাত সাড়ে ৯টার দিকে সানির কথা অনুযায়ী ডবলমুরিং থানার আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে দেখা করেন নিশি।

পরবর্তীতে সানি তার দুই সহযোগী নিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে নিশির কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে চলে যায়। পরে অভিযোগ পেয়ে ডবলমুরিং মডেল থানার একটি দল থানা এলাকা ও বন্দর থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সানিকে (২৭) গ্রেফতার করে।

এরপর সানিকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আরাফাত (২৬) ও আহমদ উল্লাহ (২৩) নামে দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন তথ্য জানান ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ফেসবুকে প্রতারণার ফাঁদ পেতে মোবাইল ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এই তিনজনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ডবলমুরিং মডেল থানা ও বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিক্রয় ডটকমের মাধ্যমে বিক্রি করা মোবাইল ফোনটি চকবাজার থানাধীন গুলজার টাওয়ারের সামনে থেকে রবিউল হোসেন হৃদয়ের হেফাজত থেকে উদ্ধার করা হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা