সারাদেশ

গাইবান্ধায় কোভিড-১৯ এর প্রথম টিকা নিলেন ডিসি আব্দুল মতিন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গাইবান্ধা জেলা হাসপাতাল চত্ত্বরে এই টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রথমে টিকা গ্রহন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এই টিকাদান কার্যক্রমের আয়োজন করে 'জেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম কমিটি'।

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে বলেন, 'গাইবান্ধার সর্বসত্মরের জনসাধারণকে নির্ধারিত পদ্ধতিতে "সুরক্ষা" অ্যাপের ম্যাধমে নিবন্ধন করে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করুন এবং অন্যদেরকেও টিকা গ্রহণে উৎসাহিত করার পরাপর্শ দেন। তিনি আরও বলেন, টিকা গ্রহণের মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন পাশ্ববর্তী সকলকে সুরক্ষিত রাখুন'।

টিকা গ্রহণের পরে জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া সম্পুর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছেন। এতে তার কোন অসুবিধাই হচ্ছে না।

অন্যান্যদের মধ্যে টিকা নেন সিভিল সার্জন ডা: আ. ম. আখতারম্নজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জহুরুল কাইয়ুম, সাংবাদিক উত্তম সরকার, আফতাব হোসেন প্রমুখ।

সিভিল সার্জন আ খ ম আখতারুজ্জামান বলেন , “আমরা সাড়ে তিন হাজার ডোজ টিকা পেয়েছি। টিকা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা আমাদের আছে। টিকা দেয়ার পর ৩০ মিনিট অবজারভেশনে রাখতে হয়। সেই ব্যবস্থাও আমাদের আছে। প্রস্তুতির কোন ঘাটতি নেই।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা সদরে এ পর্যন্ত ৫শ’ ৩১ জন রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে ৩শ’ জনকে ম্যাসেজ দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১শ’ জনকে টিকা প্রদান করা হয়।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা