সারাদেশ

উদ্বোধনী দিনেই টিকা নিচ্ছেন রংপুরের সিটি মেয়র, ডিসি ও সিভিল সার্জন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে সিটি মেয়র, জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ প্রথম পাঁচ জনকে করোনার টিকা দেওয়ার মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক-ডিসি আসিব আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আহাদ আলী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নূরুন্নবী লাইজু ও সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় করোনার টিকা গ্রহণ করবেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ কার্যক্রমের উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আসিব আহসান।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে পাঠানো ১৭টি টিকার কার্টুন ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। টিকা প্রদানে ইতিমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। রংপুরে প্রথম ধাপে ৭ উপজেলায় সাতটি এবং সিটি কর্পোরেশনের ছয়টি বুথের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হবে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা