সারাদেশ

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশু শাফিকের (৩) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

শিশুটির বাবা স্কুল শিক্ষক জাহেদুল ইসলাম জানান, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে হঠাৎ করেই শাফিকে খুঁজে পাওয়া যচ্ছিল না। বাড়ির সকলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলে রাত সাড়ে ১০টার দিকে তাদের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ খুঁজে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, শিশুটি নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ খুঁজে পায় তার স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ কুড়িগ্রামের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা