সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ফিহাদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে ও হৃদয় (২০) এক যুবকের পা শরীর থেকে আলাদা হয়ে গেছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিহাদ শহরের দিয়ার ধানগড়া মহল্লার নিখিল সর্দারের ছেলে এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আহত হৃদয় মাহমুদপুর মহল্লার জাহাঙ্গীরের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী জানান, মোটরসাইকেলে করে হৃদয় ও ফিহাদ ঢাকা রুটে যাচ্ছিলেন। পথে মালশাপাড়া কবরস্থান এলাকায় এলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে ফিহাদের মৃত্যু হয়। এদিকে আহত হৃদয়ের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা