সারাদেশ

লক্ষীপুর ইউপি নির্বাচন: ১৩ পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : আসন্ন চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি পদে ১৩জন প্রার্থীই তাদের মনোনয়ন পত্র জমা দেন, আর কেহই মনোনয়নপত্র জমা দেয়নি।চেয়ারম্যান পদে একজন, মেম্বার নয়জন, সংরক্ষিত আসনে মহিলা সদস্য তিনজনসহ মোট এই তেরটি পদের বিপরিতে তের জন প্রার্থী ছাড়া আর অন্য কোন প্রার্থী কোন পদেই প্রতিদ্বন্দ্বিতায় আসেন নি।

এতে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একক প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম খান তার মনোনয়ন পত্র দাখিল করেছেন শেষ দিন বুধবার (৩ ফেব্রুয়ারি ) দুপুরে। অপরদিকে মেম্বার প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন, ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার। সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে এরা সকলেই তাদের মনোনয়নপত্র জমা দেন।

বর্তমান চেয়ারম্যান সেলিম খাঁন তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সায়েদ আখন্দসহ ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীসহ এলাকার জনগণ।

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সেলিম খান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করবো।

আমি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি তাই আমার বিশ্বাস ভোটের দিন নারী পুরুষ সকলেই ভোটকেন্দ্রে আমাকে ভোট দিতে আসবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে, আর ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা