সারাদেশ

নরসিংদীর ছেলে বরিশালে নিখোঁজ, ঝালকাঠি থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর ছেলে মো. রাশেদুল হক রাশেদ বরিশাল কালি জিরা থেকে নিখোঁজ হয়ে পাঁচদিন পর রোববার দিবাগত রাত সারে ১২টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি থানার একটি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মামাতো ভাই আবু হানিফ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চত করেছেন।

আবু হানিফ মোবাইলে জানান, রাশেদুল বরিশাল সদরে প্রাণ কোম্পানীতে স্টোর কিপার হিসেবে চাকরি করতো। গত ২৫ জানুয়ারি বরিশাল সদর কালি জিরা বাজার থেকে রাশেদুল হক নিখোঁজ হয়। এসময় রাশেদের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়ায় সন্দেহ আরো ঘণীভূত হলে বরিশাল সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। এছাড়া রাশেদের সন্ধান পেতে বরিশালের স্থানীয় পুলিশ ও র‌্যাবের সাহায্য কামনা করা হয়েছে। অবশেষে নিখোঁজের পাঁচদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কর্মস্থলে আসা যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।
মো. রাশেদুল হক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের সাজাহান মিয়ার ছেলে। সে বরিশাল সদরে অবস্থিত প্রাণ কোম্পানীর স্টোর কিপার হিসেবে বরিশাল কালি জিরা বাজার ডিপোতে প্রায় একবছর ধরে কাজ করছে। সেই সুবাধে বরিশাল অবস্থান করে আসছে।

ঘটনার দিন ২৫ জানুয়ারি সে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি। তার মোবাইল কলের সর্বশেষ রেকর্ড ও আনুসাঙ্গিক কিছু আলামত এবং সর্বশেষ দুর্বৃত্তদের মুক্তিপণ চাওয়ার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে রাশেদ অপহৃত হয়েছে।

রাশেদের মৃত্যুর খবরে নরসিংদীতে তার গ্রামের বাড়িতে দুই অবুঝ শিশু, স্ত্রী, মা, ভাই-বোনসহ আআত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা