সারাদেশ

ধানের শীষ নিয়ে এলাকায় ফিরলেন শুচি

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়নে ধানের শীষ মার্কা নিয়ে নিজ এলাকায় ফিরেছেন জেলা মহিলা দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মাসউদা আফরোজা হক শুচি।

এর আগে বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাচোল পৌরসভায় বিএনপির দলীয় ধানের শীষ প্রতীক দেয়া হয় শুচিকে।

এদিকে, রোববার সন্ধ্যায় তিনি এলাকায় ফিরলে শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে তাকে দেখতে সড়কের দুই ধারে জনতার ভিড় লক্ষ্য করা যায়।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হক, পৌর বিএনপির আহ্বায়ক এ কিউ এম মাসুদ হাসান রানা, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তন্ময়, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল আক্তার, নাচোল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানসহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫০০ নেতাকর্মী।

মাসউদা আফরোজা হক শুচি এক সংক্ষিপ্ত পথসভায় দলীয় মনোনয়ন পেয়ে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।

তিনি বলেন, আশা করছি নাচোল পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক শহর গড়ার সুযোগ করে দেবে।

নাচোল পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট।


সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা