সারাদেশ

সাংবা‌দিক নির্যাতনকারী চেয়ারম্যান পুত্র নাবিল কারাগারে

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত চেয়ারম্যান পুত্র আদনান রহমান নাবিলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২ এপ্রিল বৃহস্পতিবার পুলিশ তাকে ভোলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদের আদালতে উপস্থাপন করলে আদালত এ নির্দেশ দেন।

আদালতের জিআরও মিলন হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এসআই দেলোয়ার হোসেন আসামিকে আদালতে উপস্থাপন করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আদালত আগামী অফিস খোলার তারিখে রিমান্ডের শুনানির তারিখ ঘোষণা করে নাবিলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সাংবাদিক নির্যাতনকারী নাবিলকে সুনির্দিষ্ট মামলায় বুধবার বোরহানউদ্দিন উপজেলা সদরের নিজ বাসা থেকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা