সারাদেশ

দেশে তিন ঘণ্টায় করা যাবে ৯৬ করোনা রোগী পরীক্ষা! 

চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে সবাই রয়েছেন উৎকন্ঠায়। বিশেষ করে এর পরীক্ষণ ব্যবস্থা নিয়ে অনেকেরই রয়েছে ভিন্ন মত।

এরইমধ্যে বাংলাদেশে মাত্র তিন ঘণ্টায় ৯৬ করোনা রোগীর পরীক্ষা করা যাবে দাবি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া।

সম্প্রতি তিনি রিয়েল-টাইম পলিমারেজ চেইন অ্যাকশন (আরটি-পিসিআর) মেশিনে এ পরীক্ষার কথা জানিয়েছেন।

এ নিয়ে তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি। এমন স্ট্যাটাসের পর বিভিন্ন মহলে এই নিয়ে শুরু হয় ইতিবাচক মন্তব্য। অনেকেই এই পদ্ধতির অনুমোদনের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. রবিউল হাসান বলেন, করোনাভাইরাস নির্ণয়ের সঠিক পরীক্ষা করা হয় রিয়েল-টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকটিও (আরটি-পিসিআর) এর মাধ্যমে। যারা মলিকুলার বায়োলজি সম্পর্কিত গবেষণা করেছি তারা সবাই আরটি-পিসিআর মেশিনের সঙ্গে সুপরিচিত। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরটি-পিসিআর মেশিন আছে। সরকারের অনুমতি পেলে যথাযত নিরাপত্তা নিয়ে স্ব-স্ব ল্যাবে করোনা নির্ণয়ের পরীক্ষা করে জাতির এ দুর্যোগে অবদান রাখার সুযোগ পাবো। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত বিচ্ছিন্ন করে বাকি সবাইকে নিরাপদ রাখা যাবে। ন্যূনতম নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করে এই পদ্ধতিতে কাজ করা সম্ভব। কারণ এখন পিপিইসহ গবেষকদের যে সব জিনিস দরকার তা রয়েছে। আর যদি নিরাপত্তা নিয়ে ভাবনা থাকলে তাহলে সংরক্ষিত কোনো জায়গায়ও এটি করা যেতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, এই পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের কষ্ট করে আর আইইডিসিআরের শরণাপন্ন হতে হবে না। দেশের প্রায় সব কয়টি বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতিতে পরীক্ষা করার মতো গবেষণাগার রয়েছে। যদি সরকার এটির অনুমোদন বা অনুমতি দেয় তাহলে মানুষের কষ্ট অনেকটা কমে যাবে। তাছাড়া করোনা পরীক্ষা যদি দেশের সব জায়গায় করা যায় তাহলে কারও সন্দেহ হলে সে পরীক্ষা করতে পারবে।

আর সে এই ভাইরাসে সংক্রমিত না হলে চিকিৎসকের কাছ থেকে সহজেই চিকিৎসা সেবা নিতে পারবে। এর ফলে এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা রোগী দেখতে যে ভয় পাচ্ছেন বা রোগী না দেখতে চাওয়ার অভিযোগ উঠেছে তাও কমে যাবে।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বলেন, করোনার বিষয়টা সম্পূর্ণভাবে আইইডিসিআর নিয়ন্ত্রণ করছে। তাদের সঙ্গে কথা বললে এই পদ্ধতি ব্যবহার বা অনুমতির বিষয়ে তারাই সিদ্ধান্ত দেবেন।

তিনি বলেন, আমরা আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এখন সরকারি নির্দেশনার বাইরে আমরা কোনো কথা বলতে পারবো না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

টানা বর্ষণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাট...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

বন্যাকবলিত এলাকাগুলোতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্...

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত...

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো নয়,চাকা থেকে ছিটকে আসা টুকরো

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহ...

থাইল্যান্ডে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতেরসংখ্যা বেড়ে...

ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 

লিওনেল মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ইতিহাস গড়ার হাতছানি। ২০২৬ ফিফা বিশ্বকাপের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা