সারাদেশ

১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে ঝালকাঠিতে

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে ঝালকাঠিতে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় ভ্যাকসিন রিসিফ করেছে জেলা প্রশাসক মো. জোহর আলী। এ জেলার জন্য ১৯ হাজার ডোজ ভ্যাকসিন চেয়ে চাহিদাপত্র ঢাকায় পাঠালেও প্রাথমিকভাবে বরাদ্দ এসেছে ১২ হাজার ডোজের জন্য ১২শ পিস ভায়াল। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী।

জেলা প্রশাসক জানান, এ জেলায় মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ডোজ পাবে। করোনার সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যকর্মী, আইনৃঙ্খলা বাহিনী, মিডিয়া কর্মীদের অগ্রাধীকার দেয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম ধাপে সারা দেশের সাথে এক যোগে ঝালকাঠিতেও আনুষ্ঠানিকভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে।

শুক্রবার দুপুর আড়াই টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিন রিসিভ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এসময় সিভিল সার্জন রতন কুমার ঢালী, আমির হোসেন আমু এমপি'র একান্ত সচিব ফকরুল মজিদ কিরন, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরসহ স্বাস্থ্য বিভাগের অনেকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা