সারাদেশ

দেয়াল ধসে প্রাণ গেল দুজনের

চট্টগ্রাম প্রতিনিধি : একটি বাউন্ডারির দেয়াল ধসে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর ২টার দিকে আগ্রাবাদের ডেবার পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহীদুল্লাহ (৭০) ও আল আমিন (৩৫)। শহীদুল্লাহ পিডিবির গাড়িচালক ছিলেন। আল আমিন আগ্রাবাদের বেতারকেন্দ্র এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, ডেবার পাড় রেলওয়ে জামে মসজিদের পাশের একটি সীমানা দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন জুমার নাম পড়ে ফিরছিলেন। ঘটনাস্থলে একজনের এবং অপরজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত অপর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, যে স্থানে সীমানা দেয়াল ভেঙে পড়েছে সেটা খালি জায়গা। জায়গাটির দাবিদার বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ সেটার দখল নিয়ে লিজ দিয়েছে। সেখানে স্থাপনা নির্মাণের জন্য স্ক্যাভেটর দিয়ে বালু সরানো হচ্ছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা