সারাদেশ

চসিকে বিপুল ভোটে এগিয়ে নৌকা

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায় ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ১৯৪টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৬৭ হাজার ৩৭৪ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন আট হাজার ২৫০ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন সহিংসতার ঘটনার মধ্য দিয়ে এক টানা ভোটগ্রহণ চলে। সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়। রাতের মধ্যেই সব কেন্দ্রের ফলাফল চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম সিটি নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার নয় লাখ ৪৬ হাজার ৬৭৩জন এবং নারী ভোটার নয় লাখ ৯২ হাজার ৩৩ জন।

এর আগে ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে এক লাখ ২৭ হাজার ৩২৭ ভোটে পরাজিত করে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ জরুরি: তথ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যেসব নতুন চ্যাল...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা