সারাদেশ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনসহ সকলের সহায়তা চান বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলাধীন ’মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে’ প্রশাসনসহ সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন দাবি করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি প্রার্থী শাহ জালাল কাজল।

বুধবার (২৭ জানুয়ারি) নির্বাচনী প্রতীক পেয়ে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের পক্ষ থেকে এ দাবী করেন।

এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশাসন, সাংবাদিকসহ সকলের সহযোগিতা দাবী করে বিএনপির পক্ষ থেকে সারাদেশের চিত্র ও অতীত ইতিহাস তুলে ধরে ভোট কেন্দ্রে যেতে এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করে নানা শঙ্কার কথাও তুলে ধরেন দলটি।

এতে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভায় বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী শাহজালাল কাজল, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মণিন্দ্র কিশোর ত্রিপুরা, নাছির আহম্মদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে যাতে করে ভোটাররা ভোট কেন্দ্রে নির্ভয়ে যেতে পারে ভোট গ্রহণ ও ভোটারদের সে পরিবেশ সৃষ্টিসহ ভীতিহীন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীর জয় সুনিশ্চিত মন্তব্য করে পৌরবাসীর সেবায় নানা পরিকল্পনা গ্রহণের কথা তুলে ধরেন প্রার্থী ও বিএনপির নেতারা।

এবারের মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা