সারাদেশ

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীদের নির্যাতনের অভিযোগ, আটক ২

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রোগীদের অমানষিক নির্যাতনের অভিযোগে রংপুর মহানগরীর মেডিক্যাল পূর্ব গেট পাকার মাথায় প্রধান মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটিতে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কায়সার। তিনি জানান, মঙ্গলবার দিবাগত গভীররাতে অভিযানের সময় দেখা যায় সেখানে থাকা রোগীদের ইলেক্ট্রকিশটসহ অমানষিক শারীরিক নির্যাতন করা হতো। এতে অনেকের শরীরের নানা ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। ইলেকট্রিকশর্ট যন্ত্র, রডসহ বিভিন্ন ধরনের নির্যাতন করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। অভিয়ানের সময় মালিককে না পাওয়া গেলেও ২ জন তত্ত্বাবধায়ককে আটক করে আনা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির অনুমোদন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নগরীতে গড়ে উঠা এ ধরনের অন্যান্য মাদকাসক্ত কেন্দ্রগুলোতেও অভিযান অব্যাহত থাকবে। সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা