সারাদেশ

‘দেশের উন্নয়ন তরান্বিত করতে ভ্যাট প্রদানের বিকল্প নেই’

নিজস্ব প্রতিনিধি, রংপুর : দেশকে এগিয়ে নিতে এবং স্বনির্ভরশীল করে গড়ে তুলতে সকলেরই শতভাগ ভ্যাট প্রদান করা জরুরি। দেশের উন্নয়ন-অগ্রগতি তরান্বিত করতে ভ্যাট প্রদানের বিকল্প নেই।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এ সেমিনারের আয়োজন করে।

কমিশনারেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা আরও বলেন, মানুষের মাঝে কাস্টমস্ ভীতি এখন আর নেই। মানুষ এখন স্বেচ্ছায় ভ্যাট দিচ্ছে, কর দিচ্ছে। জনগণ আগের থেকে অনেক সচেতন হয়েছে। দেশের ও জনগণের কল্যাণেই মানুষের দেয়া ভ্যাট-ট্যাক্সের টাকা কাজে লাগানো হয়। ভ্যাট একটি রাষ্ট্রের অক্সিজেন জানিয়ে বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় আজকে পদ্মাসেতুর কাজ চলছে দেশের টাকায়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, বিশেষ অতিথি ছিলেন, উত্তরা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা নীলফামারীর মহাব্যবস্থাপক নাহিদ মুন্সী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের অতিরিক্ত কমিশনার অরুন কুমার বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় দপ্তর গাইবান্ধার বিভাগীয় কর্মকর্তা কেফায়েত উল্ল্যাহ মজুমদার, সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন রংপুর কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার। সেমিনারে রংপুর কমিশনারেট এর আওতাধীন বিভিন্ন শ্রেনীর করদাতা, ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা