সারাদেশ

পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুবলীগ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৩টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান।

এরপূর্বে দুপুরে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমর্থদের নিয়ে এক সংক্ষিপ্ত বৈঠকে প্রত্যাহারের ঘোষণা দেন। যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেলের এমন ঘোষণায় কান্নায় ভেঙ্গে পড়েন হাজারো সমর্থক।

জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল তার বক্তব্যে বলেন, আমি আওয়ামী লীগে ছিলাম, থাকবো। তাই জননেত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে যাকে এই নৌকা প্রতীক মনোনয়ন দিয়েছে আমরা সকলে সে প্রার্থীকে বিজয়ী করতে প্রাণপন চেষ্টা করবো।

সমর্থকদের উদ্দেশ্যে আপেল বলেন, আমি জানি আপনারা আমাকে সকলেই ভালোবাসেন বলেই আজ আপনারা প্রত্যাহারের এ ঘোষণা মেনে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নৌকার বিরুদ্ধে কোন কাজ করা যাবে না।

নৌকা আমাদের দলীয় মার্কা, নৌকাকে আমরা ভালোবাসি। ঠাকুরগাঁওয়ে যে মনোনয়ন পেয়েছে আপনারা তাকে না দেখে নৌকা মার্কাটিকে দেখে পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। উন্নয়নের কথা ভাবতে গেলে নৌকার বিকল্প নেই।

জনগণের সকল প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়ে আপেল বলেন, পৌরসভায় যেই মেয়র হোক না কেন। যদি নির্বাচিত মেয়র জনগনের সাহায্য না করে আমি আপেল যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাহায্য করে যাবো।

আকবর আলী নামে এক সমর্থক বলেন, অনেক ইচ্ছে ছিলো আপেল ভাইকে ভোট দিয়ে মেয়র বানাবো। তিনি প্রতিটি সময় সাধারণ মানুষেরা পাশে ছিলেন। কিন্তু নেত্রী শেখ হাসিনা যেহেতু নৌকা অন্য আরেকজনকে মনোনয়ন দিয়েছে সেক্ষেত্রে বলার কিছু নেই। আজ আপেল ভাই নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করে নিজের ইচ্ছেকে বিসর্জন দিলেন।

আম্বিয়া বেগম নামে আরেক সমর্থক বলেন, আব্দুল মজিদ আপেল প্রতিটি সময় আমাদের কথা ভাবেন। করোনার সময় তিনি বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ দিয়েছেন। বন্যার সময় তিনি সবার আগে আমাদের জন্য এগিয়ে এসেছিলেন। এমন কাজ আর কয়জনে করে। আমরা সকলে এই নেতাকে আমাদের পৌরসভার মেয়র হিসেবে দেখতে চেয়েছিলাম। আমাদের সে ইচ্ছা ভেঙ্গে গেলো।

এ সময় জেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা