সারাদেশ

প্রথম পর্যায়ে রংপুরে ভ্যাকসিন পাচ্ছেন তিন লাখ মানুষ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : ভারত থেকে আসা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে রংপুর স্বাস্থ্য বিভাগ। প্রথম পর্যায়ে রংপুর জেলায় প্রায় তিন লাখ মানুষের মাঝে ভ্যাকসিন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায়। তিনি জানান, ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ১০ ধরনের ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যারা প্রথমে ভ্যাকসিন পাবে তাদের তালিকা তৈরির কাজ প্রায় চূড়ান্ত হয়েছে।

এদিকে রংপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কিশোর স্বাস্থ্য কর্মসূচির আওতায় ভ্যাকসিন বিষয়ক কর্মসূচি পরিচালিত হবে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের ৪ জন ও ৫০ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে। তাদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজ চলছে। ভ্যাকসিন সংরক্ষণ ও গুণগত মান রক্ষায় ফ্রিজিং ব্যবস্থাও প্রস্তুত রয়েছে।

ইতিমধ্যেই সঠিক ভাবে ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগের জন্য রংপুরে দুটি কমিটি গঠন করা হয়েছে। প্রথম কমিটি ঢাকা থেকে আসা ভ্যাকসিন গ্রহণ ও সংরক্ষণ করবেন। অপর কমিটি ভ্যাকসিন প্রয়োগে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে রংপুরের সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, করোনার ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগে রংপুরের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ভ্যাকসিন প্রয়োগে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা