সারাদেশ

ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ইটভাটা থেকে বের হওয়ার এক ঘণ্টা পর শ্রমিক কাশেম আলীকে (২৮) হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে রাস্তার পাশে গাছের সঙ্গে মাফলার পেঁছিয়ে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামে স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলানো লাশ দেখতে পায়। খবর পেয়ে বেলা ১২টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাশেম আন্ধারমানিক গ্রামের আবু তাহেরের ছেলে। তার সংসারে স্ত্রী নুর জাহান বেগম ও আরমান হোসেন নামে দেড় বছরের এক পালক ছেলে রয়েছে। তিনি স্থানীয় জসিম ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন।

জসিম ব্রিকফিল্ডের মাঝি ও কাশেমের জেঠাতো ভাই সবুজ হোসেন বলেন, পৌনে ৮ টার দিকে কাশেম ব্রিকফিল্ড থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। পথে কে বা কারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাশেমকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কাশেমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন পেলে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা