সারাদেশ

বাহরাইনে যেতে উচ্ছুক প্রবাসিদের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন দেশে এসে আটকে পড়া বাহরাইন প্রবাসী যারা সে দেশে ফিরতে ইচ্ছুক তাদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুযোগ চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে সে দেশে যেতে হবে।

রোববার ( ১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা ভাইরাস পরিস্থিতির পূর্বে স্বদেশে ফেরত এসেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে ইতোপূর্বে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশনে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল।

কিন্তু ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। তাদের বিষয়টি বিবেচনার জন্য সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং তাদের তালিকা ইতোমধ্যে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখনও যারা রেজিস্ট্রেশন করেন নাই, তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাস মহামারীর মধ্যে গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস সাধারণ ক্ষমার আওতায় সেদেশে অবস্থিত ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশির ভিসা নিয়মিত করা হয়েছে। এখনও ২৫ হাজার বাংলাদেশি অনিয়মিত রয়েছে বলে জানা গেছে। অনিয়মিত বা ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিদের নিয়মিত করণের বিষয়টি বিবেচনার জন্য বাহরাইন সরকারকে অনুরোধ করা হয়েছে।

২০১৮ সাল থেকে বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা