সারাদেশ

মাকে ‌'সরি' লিখে মেডিকেল অ্যাসিসটেন্টের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মাকে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন এক মেডিকেল অ্যাসিসট্যান্ট।

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত এএসএম মিরাজুল হাসান তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হম মেমোরিয়াল কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিসট্যান্ট। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে নিজ বাড়ির একটি কক্ষে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান তার মা তরুলতা মণ্ডল। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ নিহত তুষারের ঘর থেকে একটি সুইসাইডনোট উদ্ধার করে।
ওই চিঠিতে লেখা আছে ‘আমি এএসএম মিরাজুল ইসলাম (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো কোনো এক বিন্দু পরিমাণ কোনো দোষ নেই। সরি মা। রাত ১২টা ৪০ মিনিট।

নিহতের মা তরুলতা মণ্ডল জানান, সম্প্রতি কিছু দিন ধরে ছেলে মিরাজুর বাড়িতে একাবারে চুপচাপ থাকতো। কারো সাথে কোনো কথা বলতো না। সে বিষণ্নতায় ভুগছিলো।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন বলেন, ‘পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিববারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা