সারাদেশ

মৌলভীবাজারে ‘মাছের মেলা’ 

স্বপন দেব, মৌলভীবাজার : পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের সাতটি উপজেলার বিভিন্ন হাট বাজারে বসেছে মাছের মেলা । মাছের মেলাকে ঘিরে সনাতন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার লোকজন সাধ্যমতো বড় মাছটি কিনতে ব্যস্ত। তেমনি অন্যান্য সম্প্রদায়ের ধনাঢ্য ও শৌখিন মানুষরাও বাজারের বড় মাছটি কিনতে ভিড় জমিয়েছেন।

যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্যধারণ করে এবছর বুধবার (১৩ জানুয়ারি) প্রায় সকাল থেকে জেলার মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলার স্থায়ী ও অস্থায়ী বাজারগুলোতে বসেছে মাছের মেলা ।

জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সদরের পশ্চিমবাজার, পৌর মার্কেটে মাছ বিক্রেতারা বিভিন্ন হাওর ও নদীর মাছ নিয়ে পসরা বসিয়েছেন। শহর ও শহরতলীর হাটবাজারে বিকেল থেকে বড় বড় মাছের মেলা বসেছে। বাজারগুলোর পাশেই বসেছে নানা রকমের ফল ও তিলোয়া-বাতাশা। মাছের মেলায় নিয়ে আসা নানান জাতের বড় বড় মাছ দেখতে ও পছন্দমত মাছ কিনতে মাছ বাজারে ছিল প্রচন্ড ভিড়।

মাছ বিক্রেতারা তাদের থালায় সাজিয়েছেন বড় আকারের রুই, চিতল, কাতল, মৃগেল, কালো বাউশ, বাউশ, গ্রাস কার্প, বোয়াল, পাবদা, শোল, গজার, তেলাপিয়া, আইড়, বাঘ মাছ, কমন কার্প (কার্পু)সহ নানা জাতের মাছ। বাজারে সর্বোচ্চ ২০-৪০ কেজি ওজনের রুই, বোয়াল, চিতল, কার্প, আইড় ও বাঘ মাছ উঠতে দেখা গেছে। বড় এক একটি মাছের দাম চাওয়া হয় ২৫ থেকে ৫০ হাজার টাকা।

তবে বিক্রেতারা জানান করোনা সংক্রমণের কারণে এবার বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের শেরপুর বড় মাছের মেলা বসছে না। তাই এবার স্থানীয় বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের বেশী ভিড় দেখা যাচ্ছে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা