জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে পৌষ সংক্রান্তি

নিজস্ব প্রতিবেদক : পুরানো ঢাকার ঐতিহ্যবাহী এক অনন্য উৎসব—পৌষ সংক্রান্তি বা সাকরাইন! যে উৎসবকে ঘিরে পুরোনো ঢাকার আপামর জনসাধারণের পাশাপাশি মেতে ওঠে দেশের সংস্কৃতিপ্রেমী মানুষেরা। আলোকজ্জ্বোল এই উৎসবকে আরো উজ্জ্বল করতে প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজন করছে পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব। যার মূল আকর্ষণ হিসেবে থাকবে বর্ণিল ঘুড়ি উড়ানোর আয়োজন।

আগামী ৩০ পৌষ (১৪ জানুয়ারি) বেলা ২টা থেকে সিটিকর্পোরেশনটির ৭৫টি ওয়ার্ডে একযোগে শুরু হবে ঘুড়ি উড়ানোর উৎসব। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে এ অঞ্চলের আকাশ জুড়ে উড়বে হাজার হাজার রং-বেরঙের ঘুড়ি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, ঢাকা দক্ষিণ সিটির আকাশ রাঙাতে কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত হচ্ছে এই সাক্রাইন উৎসব।

এসময় এ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী এবং কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা