সারাদেশ

শিশু তোহা বাঁচতে চায়

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : যে বয়সে মা-বাবা আর স্বজনদের কোলে চড়ে বড় হয়ে উঠার কথা, ঠিক সেই বয়সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশু তোহা। তাকে বাচাঁতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তার মা-বাবা। কিন্তু কিছুতেই তাকে সুস্থ করে তুলতে পারছেন না। তাকে সুস্থ করতে বাড়ি-ঘর বিক্রয় করে নিঃস্ব পিতা-মাতা। এখন তাকিয়ে আছেন সমাজের বিত্তবানদের দিকে। তাদের সাহায্যে যদি অবুঝ সন্তানটিকে সুস্থ করে তুলতে পারেন।

মাত্র আড়াই বছর বয়সে মাফিদা সুলতানা তোহার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী লান্স ক্যান্সার। শিশু তোহা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ গ্রামের মাহমুদুর রহমানের কন্যা।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে শিশু তোহার মা নাসরিন আক্তার জানান, তোহার বয়স যখন মাত্র এক বছর তখন তার ফুসফুসে সমস্যা দেখা দেয়। প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর লান্স ক্যান্সার ধরা পড়ে। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকার পিজি হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেয়ার পরও কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসরা পরামর্শ দেন ভারতে নিয়ে যাওয়ার।

চিকিৎসকরা জানান, তোহার এই চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু দরিদ্র পিতা মাহমুদুর রহমানের পক্ষে সন্তানের চিকিৎসার জন্য এতো টাকা যোগাড় করা অসাধ্য হয়ে পড়ে। এরপরও নিরূপায় হয়ে আদরের সন্তানকে বাঁচাতে শেষ সম্বল বাড়ি-ঘর করে তোহাকে নিয়ে যান ভারতের ভেলোর চেন্নাইয়ের সিএমসি হাসাতালে। প্রায় ৬ মাসে চিকিৎসা করাতে ব্যয় হয়ে গেছে প্রায় ১০ লাখ টাকার মত।

তিনি আরো জানান, চেন্নাইয়ের নিউরোলজিষ্ট মায়া তমাস ও বক্ষব্যাধি স্নেহা ভরর্কার বলেছেন, আমার মেয়ের অসুস্থতা এখন যে পর্যায়ে রয়েছে তা থেকে ভালো হওয়া সম্ভব। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ভারতে। আগামী ১৫ ফেব্রুয়ারি তোহাকে নিয়ে চেন্নাইয়ে যাওয়ার তারিখ। কিন্তু আমার স্বামীর পরিবারে এ পর্যন্ত যা ছিল বিক্রি করে সবার সহযোগিতায় এতদিন চিকিৎসা করা হয়েছে। এখন দুই বেলা দুমুঠো পেট ভরেই খেতে পারেন না। বাড়ি-ঘর বিক্রয় করে এখন হবিগঞ্জ শহরের২নং পুল এলাকায় কোনো রকমে বাসা ভাড়া নিয়ে থাকছি। এত টাকা আমাদের পক্ষে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা যদি সহযোগিতায় এগিয়ে আসেন তবে ক্যান্সার আক্রান্ত আমার অবুঝ সন্তানটিকে বাঁচানো সম্ভব।

যোগাযোগের মাধ্যম : ০১৭৬১-৯০৫৯৮১, একাউন্ট নং-০২০০০০১২৫৫৪৩ অগ্রনী ব্যাংক-হবিগঞ্জ শাখা।

সান নিউজ/এফ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা