সারাদেশ

কুকুরের মুখে মৃত নবজাতক!

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে পড়ে থাকা এক মৃত নবজাতককে ক্ষতবিক্ষত অবস্থায় কুকুরের টানাহেঁচড়া করতে দেখা গেছে। ওই নবজাতকের মাথা ছাড়া কোন অংশ দেখা যাচ্ছে না। কুকুরের কামড়ের কারণে শুধু হাঁড়গুলো দৃশ্যমান। কে বা কারা শিশুটিকে রেখে গেছে তা জানা যায়নি।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে কুকুরের টানাহেঁচড়া করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উপজেলার উত্তর চর লরেন্স পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না ও কম্বলে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে।

স্থানীয় সূত্র জানায়, একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না ও লুঙ্গীতে মোড়ানো নবজাতককে কুকুর টেনেহেঁচড়ে বের করেছে। এটি দেখে স্থানীয়রা কাছে গিয়ে কুকুরকে তাড়িয়ে দেয়। কিন্তু নবজাতকের শরীর ক্ষতবিক্ষত দেখা যায়। ধারণা করা হচ্ছে, কুকুর নবজাতককে কামড়ে এ অবস্থার সৃষ্টি করেছে।

চর লরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহেঁচড়ে নবজাতকের দেহটি বের করেছে। দূর থেকে এটি দেখে কাছে এসে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি মর্মান্তিক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার মুঠোফোনে বলেন, ঘটনাটি শুনেছি। আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা